Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

এবার তেহরানের হাসপাতালে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:২২ এএম

এবার তেহরানের হাসপাতালে হামলা

বিজ্ঞাপন

ইরানের রাজধানী তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ইরানি বার্তাসংস্থা ইসনা স্থানীয় সময় রোববার (১ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গান্ধী হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা। হাসপাতালের ভবন লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

দেশটির বার্তাসংস্থা ফার্স ও মিজান হাসপাতালের ভেতরের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে হাসপাতালের মেঝেতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কিছু খালি হুইলচেয়ার পড়ে রয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের ফলে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনার পরপরই রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর এটিই কোনো প্রধান চিকিৎসা কেন্দ্রে বড় ধরনের হামলার ঘটনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার