Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?

বিজ্ঞাপন

ছোটপর্দার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক সিরিজ ‘সিআইডি’। ‘সিআইডি’-তে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বেশ পরিচিতি পেয়েছিলেন অভিনেতা বিবেক মাশরু। কিন্তু হঠাৎ করেই একসময় সিআইডির পর্দায় দেখা যায় নি তাকে।

অভিনয়জীবনের পরিচিতি পেছনে ফেলে নতুন করে নিজের ভবিষ্যৎ গড়তে অভিনয় ছেড়ে দেন তিনি। ২০১২ সালে মাত্র ২৯ বছর বয়সে অভিনয় ছেড়ে দিয়ে বর্তমানে করপোরেট কৌশলবিদ হিসেবে কাজ করছেন। তবে অভিনয় ছেড়ে তার এমন জীবন বেছে নেওয়ার গল্প অনেকের কাছেই অজানা।

পর্দার চরিত্র থেকে বাস্তব জীবনের মানুষ হিসেবে নিজের পরিচয় গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। অভিনয় ছেড়ে উচ্চশিক্ষার দিকে মনোযোগ দেন বিবেক। পরে শিক্ষাক্ষেত্রে যুক্ত হন। বেঙ্গালুরুর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। অভিনয় ছাড়ার পর বিবেকের জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় ছিল হিমালয় ভ্রমণ। শহুরে জীবনের পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে পাহাড়ের পথে দীর্ঘ সময় কাটান এ জনপ্রিয় অভিনেতা। হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বেড়ানো তার জীবনে নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তৈরি করেছে বলে জানান তিনি।

এ ভ্রমণকে শুধু পর্যটন হিসেবে দেখলে ভুল হবে। কারণ জীবনের পরিচিত গণ্ডি থেকে বেরিয়ে নিজের সঙ্গে সময় কাটানো, নতুন মানুষ এবং প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়া- সব মিলিয়ে এটি ছিল তার জীবনের অন্য রকম এক যাত্রা। একটা সময় টেলিভিশনের পর্দায় তাকে দেখলেই দর্শকদের মনে পড়ত ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেকের কথা।

অপরাধের রহস্য উন্মোচন, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ কিংবা তদন্তের নানা জটিল মুহূর্তে তার উপস্থিতি ছিল দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত। কিন্তু জনপ্রিয়তার সেই সময়েই অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিবেক মাশরু। ২০২৩ সালের জুনে সামাজিক মাধ্যমে বিবেকের একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন এ অভিনেতা। ছবিটির সঙ্গে লেখা ছিল- ‘যদি তাকে চিনে থাকো, তাহলে তোমার শৈশব ছিল দারুণ।’

সামাজিক মাধ্যমে এ ছবিটি দেখেই অনেকেই চিনতে পারেন- ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেককে। তবে তার বর্তমান পরিচয় জেনে বিস্মিত হন অনেকে। কারণ তখন তিনি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন না বেঙ্গালুরুতে শিক্ষাক্ষেত্রে কাজ করছিলেন বিবেক। পেশাগত জীবনে আরও একটি পরিবর্তন আনেন এ অভিনেতা। শিক্ষা খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবেশ করেন করপোরেট জগতে। বর্তমানে তিনি করপোরেট কৌশলবিদ হিসেবে কাজ করছেন। ব্যবসায়িক পরিকল্পনা, কৌশল নির্ধারণ এবং প্রতিষ্ঠানের উন্নয়নসংক্রান্ত কাজে তার পেশাগত সম্পৃক্ততা রয়েছে।

বিবেক মাশরু অভিনয় ছেড়ে দেওয়ার পরও দর্শকদের স্মৃতিতে তার চরিত্রটি থেকে গেছে। বিশেষ করে নব্বইয়ের দশক ও দুই হাজারের দশকে যারা ‘সিআইডি’ দেখে বড় হয়েছেন, তাদের কাছে ইন্সপেক্টর বিবেক মাশরু একটি নস্টালজিয়ার নাম। এরপর তার জীবন যেন সম্পূর্ণ অন্যদিকে মোড় নিয়েছে। অভিনয়ের জগত ছেড়ে বেরিয়ে হিমালয়ের পথে পা বাড়ান তিনি। উচ্চশিক্ষা নেন। যুক্ত হন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে। পরে পেশা বদলে প্রবেশ করেন করপোরেট দুনিয়ায়। এখন তিনি কাজ করছেন করপোরেট কৌশলবিদ হিসেবে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে শুরু হওয়া ‘সিআইডি’ ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘস্থায়ী ধারাবাহিক। এসিপি বর্ধমান, অভিজিৎ ও দয়ার পাশাপাশি ইন্সপেক্টর বিবেক চরিত্রটিও দর্শকদের মনে জায়গা করে নেয়। দীর্ঘদিনের জনপ্রিয় অপরাধবিষয়ক এ সিরিজে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন।

রহস্য, অপরাধ তদন্ত ও পুলিশের নানা অভিযানের গল্প নিয়ে তৈরি 'সিআইডি'র সিরিজের সঙ্গে দর্শকদের দীর্ঘদিনের সম্পর্ক। তবে ২০১২ সালে ধারাবাহিকটি ছেড়ে দেন বিবেক মাশরু। অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ মোড়। তখন অনেকের কাছে বিষয়টি বিস্ময়কর মনে হয়েছিল। কারণ যে চরিত্র তাকে পরিচিতি ও জনপ্রিয়তা এনে দিয়েছিল, সেটি ছেড়ে অন্য পেশায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু বিবেকের কাছে জীবনের অর্থ শুধু পরিচিতি কিংবা পর্দার জনপ্রিয়তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন নিজেকে অন্যভাবে আবিষ্কার করতে। অভিনয়ের বাইরে নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর দিকে মনোযোগ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার