Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি

বিজ্ঞাপন

গত মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘গজব রাত’। মনোজ বাজপেয়ি, দিব্যা দত্ত, অক্ষয় ওবেরয়, সাকিব সেলিম ও শ্রদ্ধা দাসের মতো তারকাদের নিয়ে সাজানো সিনেমাটিতে অভিনয় করে নজর কেড়েছেন আদিতি সন্ধ্যা শর্মা। এতে আরিয়া সাহনি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার আগে তিনি শহীদ কাপুরের সঙ্গে ‘দেবা’ সিনেমায় দর্শকের প্রশংসা কুড়ান।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শহীদ কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ‘দেবা’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় কীভাবে তিনি স্বস্তি পেয়েছিলেন তা জানিয়েছেন অভিনেত্রী।

‘দেবা’ সিনেমায় শহীদ কাপুরের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন আদিতি। দৃশ্যটির শুটিংয়ের সময় নার্ভাস লাগছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে শহীদের সঙ্গে আমার প্রথম যে দৃশ্যটির শুটিং হয়েছিল, সেটি ছিল চুম্বন ও ঘনিষ্ঠতার দৃশ্য। এ ধরনের দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতাও আমার প্রথম ছিল। স্বাভাবিকভাবেই একজন নারী অভিনেত্রী হিসেবে কিছুটা নার্ভাস লাগছিল।’

তিনি আরও বলেন, ‘সেটে যাওয়ার পর শহীদ খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলেন। তিনি আমাকে বলেন, ‘তুমি ঠিক আছ, সব ঠিক আছে।’ তিনি আরও বলেন, ‘যেকোনও সময় অস্বস্তি বোধ করলে আমাকে জানাবে। আমরা শুটিং বন্ধ করে দেব।’’’

আদিতির ভাষ্য ‘দৃশ্যটির শুটিংয়ের সময় সেখানে শুধু পরিচালক, চিত্রগ্রাহক, ইন্টিমেসি কো-অর্ডিনেটর, শহীদ ও আমি উপস্থিত ছিলাম। পরিবেশ এতটাই স্বস্তিদায়ক ছিল যে আমার কোনও অস্বস্তিই হয়নি। বিষয়টি আমার কাছে বেশ অবাক করার মতো ছিল। নিজেকেই বলেছিলাম, তাহলে এভাবেও দৃশ্যগুলোর শুটিং হয়!’

অভিনেত্রীর মতে, ‘এ ধরনের দৃশ্যে কাজ করার সময় এমন আচরণ খুব গুরুত্বপূর্ণ। অন্য মানুষটিকে স্বস্তি দেওয়াও জরুরি। এরপর আমাদের বাকি দৃশ্যগুলোও খুব স্বাভাবিক ও সহজ হয়ে গিয়েছিল। কারণ, প্রথম দিকের জড়তা কেটে গিয়েছিল এবং আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল।’

‘ফাইটার’ ও ‘দেবা’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘গজব রাত’-এর শুটিং সেটেও পরিচিতি পেয়েছিলেন আদিতি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ওটিটিতেও অনেক কাজ হচ্ছে। কোন কাজ আপনাকে কোথায় পৌঁছে দেবে, তা আগে থেকে বলা যায় না। আমি যখন ‘গজব রাত’-এর শুটিং করছিলাম, তখন অনেকেই ‘ফাইটার’ ও ‘দেবা’ দেখেছেন। সেটে অনেকেই আমাকে ওই কাজগুলোর কথা বলেছেন। তাই কোনও কাজই বৃথা যায় না। ওই চরিত্রগুলোতে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’

প্রসঙ্গত, ২০২৫ সালে শহীদ কাপুর অভিনীত ‘দেবা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদিতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার