বিজ্ঞাপন
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক থেকে কেন বাদ পড়েছিলেন শামীম হাসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
বিজ্ঞাপন
দীর্ঘদিন প্রচারের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেষ শেষ হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ উপলক্ষে সম্প্রতি গেটটুগেদারের আয়োজন করেন পরিচালক। নাটকটি নিয়ে শেষ দিনের আড্ডায় উঠে আসে অভিনয়শিল্পীদের নানা স্মৃতিকথা। এ সময় অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার।
‘ব্যাচলের পয়েন্ট’ ধারাবাহিকে শুরু থেকেই যুক্ত ছিলেন তিনি। আরিফিন চরিত্র ঘিরে এই অভিনেতা তুমুল আলোচনায় আসেন। পরে একসময় এই ধারাবাহিক থেকে বের হয়ে যান।
কেন বাদ পড়েছিলেন শামীম
‘ব্যাচেলর পয়েন্ট’ ২০১৮ সালে প্রথম প্রচারিত হয় চ্যানেল নাইনে। শুরু থেকেই ধারাবাহিকের আরিফিন চরিত্রে অভিনয় করেন শামীম হাসান সরকার। ধারাবাহিকের তৃতীয় কিস্তি থেকে বাদ পড়েন অভিনেতা। এই নিয়ে সে সময় তেমন কোনও কিছু জানা যায়নি।
নির্মাতা ও রচয়িতা কাজল আরেফিন গণমাধ্যমে জানিয়েছিলেন, গল্পে নতুনত্ব আনতে চরিত্রটি রাখা হয়নি। গল্পের মজবুত ও বাস্তবিক ভিত তৈরি করতেই এ ছক এঁকেছেন নির্মাতা।
কী বলেছিলেন অভিনেতা
শামীম হাসান সেই সময় জানিয়েছিলেন, তিনি নিজেই নাটকটি থেকে সরে যাচ্ছেন। তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামে দুটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। পরেরটিতে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তা ছাড়া ধারাবাহিক নাটক করতে গিয়ে শরীরের ওপরও ধকল যাচ্ছিল। তিনি বলেছিলেন, ‘আমি নির্মাতার সম্মতিতেই নাটক থেকে সরে এসেছি। বেশ ভালোভাবেই আমাকে বিদায় জানানো হয়েছিল। এ ছাড়া আমার অন্য কোনো পথ ছিল না।