Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

চমকে দিলেন মিথিলা, কেঁদে ফেললেন মাহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

চমকে দিলেন মিথিলা, কেঁদে ফেললেন মাহি

বিজ্ঞাপন

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ব্যস্ত সময় পার করছিলেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোর ক্যাম্পে প্রতিযোগিতার চাপ আর প্রস্তুতির ভিড়ে হঠাৎই যেন থমকে গেল সময়—কারণ সামনে দাঁড়িয়ে দীর্ঘদিনের বন্ধু তানজিয়া জামান মিথিলা। 

বন্ধুর অপ্রত্যাশিত এই সারপ্রাইজ ভিজিটে নিজের আবেগ সামলাতে পারেননি মাহি। বিস্ময়, উচ্ছ্বাস আর অশ্রুতে ভেজা চোখে বন্ধুকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত ছুঁয়ে গেছে দুজনের মনেই। 

পুনর্মিলনের সেই আবেগঘন দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিথিলা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব, একসঙ্গে বড় হওয়া—আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্ত আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ একসুতোয় গেঁথে গেছে।’ 

আরও পড়ুন
বন্ধু থেকে মেন্টর 

শুধু দেখা করতেই নয়, বিশ্বমঞ্চে মাহির পাশে দাঁড়াতেই পুয়ের্তো রিকোয় উড়ে গেছেন মিথিলা। গত আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থাকায় এবার মাহির প্রস্তুতির শুরু থেকেই সঙ্গী ছিলেন তিনি। সাজসজ্জা, পোশাক নির্বাচন থেকে শুরু করে প্রতিযোগিতার নানা খুঁটিনাটিতে পরামর্শ দিয়ে মাহিকে গুছিয়ে তুলেছেন মিথিলা। 

এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলাকে নিজের বড় বোন ও সবচেয়ে বড় ভরসা হিসেবে উল্লেখ করেছিলেন মাহি। 

ফেসবুকে মাহিকে প্রশংসায় ভাসিয়ে মিথিলা লিখেছেন, ‘প্রিয় মাহি (মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’ 

পাশাপাশি, পিপলস চয়েস ভোটে মাহিকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মিথিলা লিখেছেন, ‘আমাদের মেয়েটাকে জিতিয়ে আনতে হবে!’ 

উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট মাথায় তোলার পর মাহির যাত্রা ছিল সিনেমার মতোই অবিশ্বাস্য। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে গত ৭ নভেম্বর মুকুট জিতে ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর বিমান ধরেন তিনি। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বসবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর।  

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার