বিজ্ঞাপন
বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই কেন বেছে নিয়েছিলেন কাজল?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
বিজ্ঞাপন
বন্ধুত্ব থেকে প্রেম, এরপর প্রায় ১৩ বছরের প্রেমের বিচ্ছেদ ঘটেছিল, দুজনই জড়িয়েছিলেন অন্য সম্পর্কে। তবে সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট ছিল। একপর্যায়ে দুজনই বুঝতে পারেন, একে অপরের সঙ্গেই জীবন কাটাতে চান।
তবু পুরোনো ভালোবাসার টানেই শেষ পর্যন্ত আবার এক হয়েছেন অভিনেত্রী কাজল আগারওয়াল ও গৌতম কিচলু। প্রাক্তন প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে পরিচয় হয় কাজলের। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর প্রায় ১৩ বছর আগে সম্পর্কে জড়ান তারা। তবে একসময় বিচ্ছেদ ঘটে। আলাদা হওয়ার পরও বন্ধুত্ব অটুট ছিল। দুজনই অন্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত বুঝতে পারেন, একসঙ্গে থাকাই তাদের চাওয়া।
কাজল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি। আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তার পর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’
পরে গৌতমকে বিয়ের সিদ্ধান্ত জানিয়ে কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম, এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায়। এবার আর অন্য কোনও পথ নেই।’
অভিনেত্রীর ভাষ্য, করোনা মহামারির লকডাউন তাদের সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করে। কাজের ব্যস্ততা থেকে দূরে সেই সময় একে অপরকে বেশি করে সময় দেওয়ার সুযোগ পান তারা। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন দুজন।