বিজ্ঞাপন
‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
বিজ্ঞাপন
বলিউডের অফিস বক্সে ঝড় তুলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে এই সিনেমাটি। রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমাটি মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। যা কি না, যশের ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আজীবন আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দশম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২২৮ কোটি রুপি। অন্যদিকে, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর বিশ্বব্যাপী আজীবন আয় ছিল প্রায় ১ হাজার ২১৫ কোটি রুপি। অর্থাৎ নিজের অভিনীত সিনেমার রেকর্ড ভেঙেই নতুন মাইলফলক স্পর্শ করল যশের ‘রামায়ণ’।
শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, ভারতের বক্স অফিসেও দারুণ গতিতে এগোচ্ছে সিনেমাটি। মুক্তির দশম দিনে দেশটির বাজারে নিট আয় করেছে ৭২ কোটি ৯০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৫১ দশমিক ৬ শতাংশ। সব মিলিয়ে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৬৮৫ কোটি ৬০ লাখ রুপি।
দেশীয় বাজারে মোট আয় ৮১৯ কোটি ৫০ লাখ রুপি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৪০৮ কোটি ৫০ লাখ রুপি। ভারতের বিভিন্ন ভাষার সংস্করণের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করছে হিন্দি সংস্করণ। সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা গেছে যশকে। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল।
বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে বিশাল বাজেটের এই চলচ্চিত্র। এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী দুই সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমান।
মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা ধরে রেখেছে ‘রামায়ণ’। বক্স অফিসে এমন অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর তালিকায়ও নিজের অবস্থান আরো শক্ত করেছে রণবীর-যশ অভিনীত সিনেমাটি।