Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

প্রতিমন্ত্রী শাহ আলমের সেই বক্তব্য নিয়ে যা বললেন শবনম ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

প্রতিমন্ত্রী শাহ আলমের সেই বক্তব্য নিয়ে যা বললেন শবনম ফারিয়া

বিজ্ঞাপন

ছোটপর্দা বেশ জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এবার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের এক বক্তব্য নিয়ে সমালোচনা করে ফেসবুক পোস্ট করেন। ‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা পছন্দ করি না’, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

আর সেই বক্তব্যরের প্রতিবাদ করে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক, ওনার একটাই কন‍্যা, ব‍্যারিস্টার। এর আগের প্রধানমন্ত্রীর কন‍্যা অটিজম নিয়ে সরকারি-বেসরকারিভাবে অনেক কাজ করেছেন, প্রধানমন্ত্রী, যখন তার স্ত্রীর উপর ছাতা ধরে, আমরা আমাদের হাজবেন্ডদের উদাহরণ দেই, দেখো , শেখো!

তিনি লেখেন, “আবার আগের প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার একটা ছবি ওনার ছেলে পোস্ট করেছিল একবার, তখন সবাই বলেছিল, মেয়েরা যতই বড় কিংবা দায়িত্ববান পজিশনে থাকুক, যত ব‍্যস্ত হোক , ছেলে মেয়েদের প্রিয় জিনিস করতে কখনো ক্লান্তি আসে না । এগুলো আমাদের জন‍্য ইনসপিরেশান , আমরা এগুলো থেকে শিখি, আমরা বিশ্বাস করি তারা পারলে , আমরাও পারবো । অথচ, আমাদের মতো দেশে যেখানে আমরা প্রতিনিয়ত মেয়েদের অর্থনৈতিক ভাবে আত্মনির্ভর হতে বলি, ফ্রি শিক্ষার ব‍্যবস্থা করার চেষ্টা করে সরকার এবং এনজিওগুলো, মেয়েদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করার জন‍্য মেয়েদেক কাজ করাতে উৎসাহিত করা হয়, সেখানে যখন দায়িত্ববান জায়গা থেকে যদি স্টেটমেন্ট আসে, ‘বাবা- মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না’ তখন এইটা খুবই ‘প্রশ্নবিদ্ধ’ একটা মতামত হয়।”

তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে বলছিল , কর্পোরেটে মিড ক‍্যারিয়ারে বেশিরভাগ মেয়েরা ক‍্যারিয়ার ছেড়ে দেয় শুধুমাত্র, সন্তান লালনপালনের জন্যে। অথচ স্টেটমেন্ট এমন হওয়া উচিৎ ছিল, একটা সন্তান লালনপালন বাবা এবং মায়ের সমান দায়িত্ব , আমরা শুধুমাত্র মেয়েদের সন্তান লালনপালন করাকে কোন এক্সট্রা প্রেশার হিসেবে গ্রহণ করতে দেবো না, প্রত্যেকটা অফিসে মানসম্মত ডে কেয়ার-এর ব্যবস্থা করবো কিংবা অর্গানাইজেশনগুলোকে এই নির্দেশনা দেবো, যাতে কোন মার তার সন্তানকে ফেলে কাজ করছে এই গিল্ট ট্রিপ নিয়ে কাজে যেতে না হয়। কাজ এবং সন্তান লালনপালন একইসাথে করতে পারে।’

পোস্টের শেষ অংশে লিখেন, ‘বর্তমানে সারা বিশ্বে অর্থনৈতিক যে অবস্থা, তাতে একজনের আয়ে, সন্তানদের সুন্দর একটা জীবন দেয়া, ভাল জায়গায় পড়াশুনা করানো, ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া অনেক কঠিন। তবে অসম্ভব না, তখন ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে এই লাইফস্টাইল মেইনটেইন জন‍্য। আর এভাবেই বছরের পর বছর আমরা দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেই যাবো।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার