Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বিয়ের আগেই ভাঙতে বসেছিল সম্পর্ক, যেভাবে এক হলেন সিদ্ধার্থ-কিয়ারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

বিয়ের আগেই ভাঙতে বসেছিল সম্পর্ক, যেভাবে এক হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিজ্ঞাপন

বলিউডের অন্যতম চর্চিত জুটি কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ সিজন ৯-এ একসঙ্গে অতিথি হিসেবে এসে নিজেদের সম্পর্কের অজানা বহু অধ্যায় শেয়ার করেছেন এই তারকা দম্পতি। প্রেমকাহিনি থেকে শুরু করে বিয়ে—নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তারা। 

এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাদের সম্পর্কের এক কঠিন সময়ের গল্প—যখন বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগেই প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল তাদের এই সম্পর্ক।

‘লাস্ট স্টোরিজ’ ও ‘শেরশাহ’ ছবির সেট থেকে শুরু হওয়া এই জুটির প্রেম ধীরে ধীরে বেশ গভীর হয়ে ওঠে। কার্গিল শিফটে টানা ৩০ দিন ফোনে কথা বলা থেকে শুরু করে অফিশিয়ালি ডেটিং—সবকিছুই দারুণ চলছিল। কিন্তু ডেটিং পর্ব পেরিয়ে যখন সম্পর্কটি বিয়ের দিকে গড়াচ্ছিল, তখনই তৈরি হয় জটিলতা।

করণ জোহর এই জুটির সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে জানান, তিনি সিদ্ধার্থকে এর আগে কখনো এতটা বিপর্যস্ত হতে দেখেননি। 

সম্পর্কের মাঝের সেই টানাপোড়েন ও দূরত্ব প্রসঙ্গে কিয়ারা জানান, প্রেম থেকে বিয়ের মতো এত বড় সিদ্ধান্তে রূপান্তর ঘটার সময়ই মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছিল। 

আরও পড়ুন
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্পর্ক যখন ভাঙনের মুখে, তখন ভালোবাসার চাকা ঘোরাতে বড় একটি পদক্ষেপ নেন সিদ্ধার্থ। কিয়ারা তখন ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই অভিনেত্রীর সেটে ফুল হাতে হাজির হন সিদ্ধার্থ।

করণের বর্ণনা অনুযায়ী, এরপর করণের ৫০তম জন্মদিনের ঠিক আগের দিন অতিরিক্ত কাজের চাপে ভীষণ জ্বরে পড়েন সিদ্ধার্থ। অসুস্থ সিদ্ধার্থকে দেখে আর দূরে থাকতে পারেননি কিয়ারা। তিনি নিজে গিয়ে তার খেয়াল রাখতে শুরু করেন এবং এভাবেই এ যুগলের সম্পর্কের বরফ গলতে শুরু করে। 

এই ঘটনার মাত্র এক মাসের মধ্যে, ওই বছরের জুনে কিয়ারাকে বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থ এবং পরের বছর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার