Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩২ এএম

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

বিজ্ঞাপন

ভক্তদের জন্য নতুন জীবনের সুন্দর একটি বার্তা নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ভিডিও শেয়ার করে তিনি সবাইকে নতুন ও ভালো কোনো অভ্যাস গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন। আর এ পরিবর্তনের শুরুটা যেন ফজরের নামাজ আদায়ের মাধ্যমে হয়— ভিডিওটিতে সেই আহ্বানই জানিয়েছেন এই অভিনেতা।

ভিডিওর ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘সুপ্রভাত। ডিস্টার্ব করছি, চলুন না অভ্যাস করি ফজরের নামাজ দিয়ে শুরু। আমার অভ্যাস খুব কম, নতুন অভ্যাস চাচ্ছি। আল্লাহ কবুল করুন। শুধু দাওয়াত।’

তার এ বার্তায় ধর্মীয় অনুশীলনের পাশাপাশি নতুন অভ্যাস গড়ে তোলার বিষয়টিও উঠে এসেছে। কাউকে বাধ্য করা নয়, বরং নিজের মতো করে একটি ভালো অভ্যাস শুরু করার আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানী প্রায়ই নিজের ব্যক্তিগত ভাবনা, অভিজ্ঞতা ও নানা বিষয়ে মতামত প্রকাশ করেন। এবার ফজরের নামাজ দিয়ে দিন শুরু করার আহ্বান জানিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার