Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ছিনতাই মামলায় অভিনেতা বিবিন ও অভিনেত্রী অতুল্যাহ গ্রেপ্তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ এএম

ছিনতাই মামলায় অভিনেতা বিবিন ও অভিনেত্রী অতুল্যাহ গ্রেপ্তার

বিজ্ঞাপন

ভারতের কোচির একটি ফ্ল্যাটে একজন ডাক্তারকে মারধর করার অভিযোগে মালয়ালম অভিনেতা বিবিন পেরুমপল্লী ও অভিনেত্রী অতুল্যাহ চন্দ্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। গত ২ নভেম্বর ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৫ নভেম্বর) গ্রেপ্তার করা হয়েছে তাদের।

সংবাদমাধ্যম দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় মোট ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে বাকি অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(২) ধারায় অন্যায়ভাবে আটকে রাখা, ১১৫(২) ধারায় স্বেচ্ছায় আঘাত করা, ২৯৬(বি) ধারায় অশ্লীল আচরণ ও কথাবার্তা, ৩৫১(২) ধারায় অপরাধমূলক ভীতিপ্রদর্শন এবং ৩১০ ধারায় (ডাকাতি বা ছিনতাই) মামলা করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে তিন লাখ রুপি মূল্যের দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর অন্য অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। তবে এ ঘটনার পেছনের মূল উদ্দেশ্য কী ছিল, তা এখনো জানা যায়নি।

এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা এখনো পুরো ঘটনাটি স্পষ্টভাবে বুঝতে পারিনি। অভিযুক্তরা ঘটনার ব্যাপারে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তবে আমরা যাচাই করছি এবং বর্তমানে এর বেশি কিছু জানানো সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, বিবিন পেরুমপল্লী একজন অভিনেতা ও প্রযোজক। ‘লোকাহ: চন্দ্র-চ্যাপ্টার ১’, ‘সীতারামম’, ‘কিং অব কোঠা’ এবং ‘রোরশাক’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। আবার দুলকার সালমানের ওয়েরফেয়ার ফিল্মসের সঙ্গেও কাজ করেছেন।

অন্যদিকে, অতুল্যাহ চন্দ্র ‘ডাইস ইরে’, ‘উয়ির’ ও ‘গানাগন্ধর্বন’-এর মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছেন। তিনি মামলার তৃতীয় অভিযুক্ত ব্যক্তি। আর প্রধান অভিযুক্ত হচ্ছে অভিনেতা বিবিন পেরুমপল্লী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার