Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

১৭তম চ্যাপ্টারেই শেষ ‘ব্যাচেলর পয়েন্ট’, কী থাকছে শেষ পর্বে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

১৭তম চ্যাপ্টারেই শেষ ‘ব্যাচেলর পয়েন্ট’, কী থাকছে শেষ পর্বে?

বিজ্ঞাপন

তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন শেষ হচ্ছে চলতি মাসেই। ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হবে এ সিজন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় নির্মাতা নিজেই এ তথ্য জানান। শেষ চ্যাপ্টারে দর্শকদের জন্য বেশ কিছু চমক থাকছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’

তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কবে মুক্তি পাবে, তা এখনো জানাননি নির্মাতা।

এদিকে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কাজল আরেফিন অমি। দাঁত ও গলার সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকি কয়েক দিন কথাও বলতে পারেননি। তবে ভিডিও বার্তায় অমি জানিয়েছেন, এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তাঁর গলার অবস্থারও উন্নতি হয়েছে।

পঞ্চম সিজন শেষ হওয়ার খবরে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্মাতার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শেষ চ্যাপ্টারে নিজেদের পছন্দের চরিত্রগুলোকে দেখার প্রত্যাশা জানাচ্ছেন। কেউ রোকেয়া, কেউবা শিমুলকে দেখতে চাইছেন।

আবার অনেকের প্রশ্ন, পঞ্চম সিজনের পর কি আসবে ষষ্ঠ সিজন? তবে এ বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি অমি।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার