বিজ্ঞাপন
তুই আমার গায়ে হাত দিছোস কেন...সাংবাদিককে পরীমণি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
বিজ্ঞাপন
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত পাঁচ শত টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন
পরীমণির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় সাংবাদিক ও উৎসুক জনতা ঘিরে ধরায় ভিড়ে মধ্যে যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন পরীমণি। এ সময় এক সাংবাদিকের সঙ্গে সঙ্গে বাগবিতণ্ডায়ও জড়ান।
ওই সাংবাদিক পরীমণির সামনে দিয়ে ভিডিও করতে যাওয়ার সময় উত্তেজিত হয়ে নায়িকা বলেন, ‘তুই আমার গায়ে হাত দিছোস কেন ... (গালি)।’
তখন ওই সাংবাদিক বলেন, ‘আমি আপনার গায়ে হাত দি নাই।’ তখন পরীমণি আবারও উত্তপ্ত বাক্যে বলেন, ‘এই তুই আমার গায়ে হাত দিয়েছিস কেন?’ এ ওই সাংবাদিক আবারও ‘দেননি’ বলেন। তখন পরীমণির সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের বলেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন।’
গতকাল বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে জামিন বাতিল এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।