বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি।
তবে আদালতে যাওয়ার আগে ফেসবুকে দিয়েছেন একটি রহস্যময় বার্তা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘স্বপ্নজাল’ অভিনেত্রী লিখেছেন, ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই’।
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২১ সালে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তাতে হাজিরা দেননি পরীমনি। তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত বা আমলে নেয়নি, বরং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
এদিকে অভিনয়ে সম্প্রতি পরীমনি কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও অনেকখানি সেরেছেন অভিনেত্রী; সেটির নির্মাণে রয়েছেন তারেক রহমান।