Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত অভিনেতা বিপি সিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ এএম

চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত অভিনেতা বিপি সিং

বিজ্ঞাপন

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘সিআইডি’ ও ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর প্রযোজক ও পরিচালক বিপি সিং আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।

ব্রিজেন্দ্র পাল সিং নামে পরিচিত এই নির্মাতা দীর্ঘদিন ধরে ভারতীয় টেলিভিশন জগতে কাজ করেছেন। তার নির্মাণ ও প্রযোজনায় তৈরি ‘সিআইডি’ একসময় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯৮ সালে শুরু হওয়া ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘস্থায়ী ও আলোচিত ক্রাইম সিরিজ হিসেবে পরিচিতি পায়।

‘সিআইডি’-তে মুম্বাইয়ের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের বিভিন্ন জটিল অপরাধের তদন্ত করতে দেখা যেত। রহস্য উন্মোচন, অপরাধীদের শনাক্ত করা এবং প্রতিটি ঘটনার নাটকীয় মোড় ধারাবাহিকটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। দীর্ঘ সময় ধরে প্রচারিত এই সিরিজের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু দর্শকের স্মৃতি।

শুধু অপরাধভিত্তিক গল্প নয়, ভৌতিক ও রহস্যনির্ভর ধারাবাহিক নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিপি সিং। তাঁর সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে ‘আহট’-এর নাম।

১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রচারিত এই ধারাবাহিক অতিপ্রাকৃত ঘটনা ও ভৌতিক কাহিনির মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা তৈরি করেছিল।

দীর্ঘ কর্মজীবনে একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান উপহার দিয়েছেন বিপি সিং। তার নির্মিত ধারাবাহিকগুলো ভারতীয় টেলিভিশনে ক্রাইম থ্রিলার ও ভৌতিক গল্পের জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে। তার মৃত্যুতে টেলিভিশন জগতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার