Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বিচ্ছেদ হয়ে গেছে দেব ও রুক্মিণীর?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

বিচ্ছেদ হয়ে গেছে দেব ও রুক্মিণীর?

বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরেছেন টালিউড অভিনেতা দেব। তবে নতুন করে সিনেমার পর্দায় ফেরার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেতা।

প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। এর মধ্যেই দেবের নরওয়ে সফর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ছুটি কাটাতে নরওয়ের ট্রমসো শহরে গিয়েছেন দেব। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।

বরফে ঢাকা পাহাড়ি পরিবেশে রেনডিয়ারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে অভিনেতাকে। একটি ছবিতে নিজের হাতে রেনডিয়ারকে খাবার খাওয়াতেও দেখা যায় তাকে।

ডার্ক গ্রে জ্যাকেট, কালো ট্র্যাক প্যান্ট ও সানগ্লাস ভিন্ন এক অবতারে ধরা দিয়েছেন দেব। তবে এই সফরে দেবের সঙ্গে দেখা যায়নি রুক্মিণীকে।

অন্যদিকে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতের কেরালার কোচিতে শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

দুজনের আলাদা জায়গায় অবস্থানের খবর সামনে আসতেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি শুটিংয়ের বাইরে শুভশ্রীর সঙ্গে দেবের আড্ডা ও খোশগল্প নিয়েও চর্চা হয়েছে টালিউডে। এর মধ্যেই রুক্মিণীর অনুপস্থিতিতে দেবের বিদেশ ভ্রমণের ছবি সামনে আসায় ভক্তদের একাংশের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

যদিও আলাদা জায়গায় থাকা বা একসঙ্গে ভ্রমণে না যাওয়ার বিষয়টি থেকেই সম্পর্কের অবনতি হয়েছে বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রুক্মিণী মৈত্রের। দেবের হাত ধরেই টালিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুজন।

পর্দায় একসঙ্গে কাজের সূত্র ধরেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন ধরেই টালিউডে পরিচিত এই জুটির প্রেমের খবর।

তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের দূরত্ব নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে দেব বা রুক্মিণীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে পাওয়া যায়নি।

ফলে তাদের ব্যক্তিগত সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এখনই নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার