বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্গাপূজার বিজয়া দশমীতে পরিবারের সদস্যদের সঙ্গেঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সেখানে এক নারীর সঙ্গে তার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। দাবি করা হয়, ওই নারী বাপ্পির স্ত্রী। তবে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাপ্পি। জানিয়েছেন, ওই নারী তার স্ত্রী নন, বড় ভাইয়ের স্ত্রী।
গত বুধবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপূজার উৎসবে অংশ নেন বাপ্পি। দেবী দুর্গার বিদায়ের মুহূর্তে নাচে-গানে মেতে ওঠেন তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েকটি পেজে দাবি করা হয়, স্ত্রীকে নিয়ে পূজার আনন্দে মেতেছেন এই চিত্রনায়ক। এমনকি সিঁদুর খেলার বিষয়টিও আলোচনায় আসে।এ নিয়ে বলেন বাপ্পি চৌধুরী।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাইরাল ভিডিওটা আমি দেখেছি। কী আর বলব! আমার বৌমণিকে বৌ বানিয়ে দেওয়া হয়েছে। সে আমার বৌমণি, বৌ না।’বাপ্পি আরও জানান, সেদিন পরিবারের সবার সঙ্গেই মন্দিরে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বাবা, বড় ভাই, বড় ভাইয়ের স্ত্রী এবং পরিবারের ছোট সদস্যরা। সেখানে তার স্ত্রী ছিলেন না।
বিয়ে নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন এই অভিনেতা। তার ভাষ্য, বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন। নিজের স্ত্রীকে লুকিয়ে রাখার কোনো ইচ্ছা নেই তার।২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পি চৌধুরীর। তখন থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে পরিচিতি পান এই নায়ক।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘রোমিও’, ‘আজব প্রেম’, ‘সুইট হার্ট’, ‘আপন মানুষ’, ‘নায়ক’, ‘দাগ হৃদয়ে’, ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।