Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ এএম

যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

বিজ্ঞাপন

রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে নিজ দল নগরবাউলকে নিয়ে মঞ্চ মাতাবেন দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস।

যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত এই কনসার্টে নগরবাউল ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।

কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের ফেসবুক পোস্টে কনসার্টের শিল্পী ও ব্যান্ডগুলোর অংশগ্রহণের বিষয়টি জানিয়েছে।

এদিকে, গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি কনসার্টে একক পরিবেশনাও করবেন তিনি। এ ছাড়া সংগীতশিল্পী একে রাহুলেরও পারফর্ম করার কথা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার