Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

টাইগারের পর এবার টার্গেট রণবীর? যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম

টাইগারের পর এবার টার্গেট রণবীর? যা জানা গেল

বিজ্ঞাপন

টাইগার শ্রফের ওপর গুলিচালনার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে ঘিরে।

অভিযোগ উঠেছে, টাইগারের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা মুম্বাইয়ের খার এলাকায় রণবীরের বাড়ির ওপরও নজর রেখেছিলেন। এমন খবর প্রকাশ্যে আসার পর অভিনেতার নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন তার অনুরাগীরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রণবীরের বাড়িতে নজরদারি চালানোর অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা।

তাদের মতে, ‘রামায়ণ’ ছবির প্রচারে ব্যস্ত থাকলেও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

এক অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই মুহূর্তে প্রচার কিংবা জনসমক্ষে উপস্থিতির চেয়ে রণবীরের নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি। একই সঙ্গে তার সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

আরেক অনুরাগী অভিনেতার সাম্প্রতিক একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, গত কয়েক দিনে রণবীরকে কিছুটা চিন্তিত ও অস্বস্তিতে দেখা গেছে।

পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না, সেই প্রশ্নও তুলেছেন ওই অনুরাগী। তবে রণবীরের মানসিক অবস্থা কিংবা এ ধরনের উদ্বেগের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে রণবীরের ব্যক্তিগত জীবন বরাবরই অনুরাগীদের আগ্রহের বিষয়।

তাই তার বাড়িতে নজরদারির অভিযোগ সামনে আসতেই উদ্বেগ আরও বেড়েছে। অনুরাগীদের একাংশ মনে করছেন, অভিনেতার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

অন্যদিকে, পেশাগত ব্যস্ততাও কম নয় রণবীরের। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ছবিটিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন যশ ও সাই পল্লবী। চলতি বছরের ৫ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে টাইগার শ্রফের ওপর হামলার ঘটনা এবং রণবীরের বাড়িতে নজরদারির অভিযোগ ঘিরে বলিউড তারকাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার