বিজ্ঞাপন
হিরো আলমের কর্মচারীকে বিয়ে করলেন তার সাবেক স্ত্রী!
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
বিজ্ঞাপন
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন। তিনি চতুর্থ স্ত্রী। জানা গেছে, সম্প্রতি বিয়ে করেছেন সাথী।
পাত্র হিরো আলমেরই এক কর্মচারী। স্ত্রীর বিয়ে নিয়ে এমনই তথ্য দিয়েছেন হিরো আলম। তার দাবি, তিনি বিদেশে থাকা অবস্থায় এই বিয়ে করেন সাথী।
হিরো আলম বলেন, ‘আমি বিদেশে থাকা অবস্থায় সে আমার কর্মচারীকে বিয়ে করেছে।’
এদিকে, একটি অডিওতেও সাথী খাতুনকে বিয়ের কথা বলতে শোনা গেছে। ফলে তার বিয়ের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বে সাথী এই বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন হিরো আলম।
মামলার অভিযোগে বলা হয়, সাবেক স্ত্রী সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম। এর মধ্যে গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারও করেছেন। এরপর গত ২২ আগস্ট ওমরাহ করতে সৌদি আরবে যান হিরো আলম। সেখানে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার কথা বলে আরও দুই লাখ টাকা দাবি করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেন হিরো আলম। এরপর তিন আসামি মিলে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১৬ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
এ ছাড়া ১২ অক্টোবর আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে বিষপানের এবং বাদীকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।