Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

স্ত্রীর সাথে ছবি প্রকাশ করে যা বললেন মিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

স্ত্রীর সাথে ছবি প্রকাশ করে যা বললেন মিশা

বিজ্ঞাপন

জোবায়দা রব্বানী মিতা। সংক্ষেপে তাকে মিতা সওদাগর বলেও ডাকেন অনেকে। তিনি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী। বিয়ের আগে মিতার সাথে প্রায় ১০ বছর প্রেমের সম্পর্ক ছিল মিশা সওদাগরের। দুজনই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দীর্ঘ প্রেমের পর ১৯৯৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই দম্পতির সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। দুজনই মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। তাদের দেখাশোনার জন্য বছরের বেশ অনেকটা সময় সেখানে থাকেন মিশা ও মিতা। বর্তমানেও ছেলেদের সাথে রয়েছেন তারা।

সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন ত্যাগ, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে যেন সেই বার্তাই দিলেন ঢাকাই সিনেমার অভিনেতা মিশা সওদাগর। স্ত্রী মিতার সঙ্গে একটি ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।

মিশা সওদাগর লিখেছেন, ‘সম্পর্ক স্থায়ী করতে হলে স্যাক্রিফাইস করতে শিখুন।’ ছোট্ট এই বার্তায় সম্পর্কের ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা ও একে অপরকে বোঝার গুরুত্ব উঠে এসেছে। স্ত্রীর সঙ্গে তার ছবি আর এই কথাটি ভক্তদের নজর কেড়েছে।

পর্দায় নানা ধরনের নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও ব্যক্তিজীবনে স্ত্রী ও পরিবারের প্রতি ভালোবাসার কথা মাঝেমধ্যেই প্রকাশ করেন মিশা সওদাগর। এবার সম্পর্ক স্থায়ী করার ক্ষেত্রে ত্যাগের গুরুত্ব তুলে ধরে দেওয়া তার বার্তাটিও দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার