বিজ্ঞাপন
মাতাল হয়ে মঞ্চে গান, গায়ককে নামিয়ে দিলেন মন্ত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম
বিজ্ঞাপন
ভারতে উত্তরাখণ্ডে নবরাত্রির অনুষ্ঠানে গান গাওয়ার সময় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন সে রাজ্যের মন্ত্রী। এই ঘটনায় বিতর্কের সম্মুখীন হয়েছেন পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি।
উত্তরাখণ্ডের তেহরিতে কুঞ্জাপুরি মেলায় নবরাত্রির অনুষ্ঠানে গান গাওয়ার সময়ে তাকে থামিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন সেই রাজ্যের মন্ত্রী সুবোধ উনিয়াল। মন্ত্রী সুবোধ উনিয়াল অভিযোগ তোলেন গায়ক দালের মেহেন্দি মদ্যপ অবস্থায় গান গাইছিলেন।
মন্ত্রীর জানান, দূর্গা পূজায় আয়োজিত অনুষ্ঠানে মদ্য পান করে গান গাওয়া ঠিক না। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, অনুষ্ঠানের মাঝেই উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি গায়কের গান গাওয়া নিয়ে আপত্তি জানান।
মন্ত্রীর অভিযোগ, একটা ধর্মীয় অনুষ্ঠানে এভাবে মদ্যপান করে গান গাওয়া উচিৎ না। ভাইরাল হওয়া ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায় ‘আপনি ঠিক করে কথাই বলতে পারছেন না, গান গাইবেন কী করে?’
মন্ত্রীর অভিযোগ শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। অথচ তার পারফরম্যান্সে দর্শকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
ভিডিওতে গায়ক দালের মেহেন্দিকে মন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ করতে দেখা যায়। তিনি বলেন, ‘স্যার, আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চ থেকে চলে যান।’ মঞ্চে এই কথোপকথনের পরই ঘটনাটি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।