Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

হঠাৎ হিন্দুত্ববাদী নেতার বাড়িতে আমির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম

হঠাৎ হিন্দুত্ববাদী নেতার বাড়িতে আমির খান

বিজ্ঞাপন

বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক মহল ও বিনোদনজগতে এ নিয়ে আলোচনা তৈরি হলেও, এই সাক্ষাতের পেছনে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক আনন্দের উপলক্ষ। শৈশব থেকেই আমির ও রাজের পরিচয়। দীর্ঘদিনের সেই সম্পর্কের টানেই রাজ ঠাকরেকে অভিনন্দন জানাতে তার বাড়িতে গিয়েছিলেন অভিনেতা।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো দাদু হয়েছেন রাজ ঠাকরে। পরিবারের এই বিশেষ মুহূর্তে তাকে শুভেচ্ছা জানাতেই আমির খানের এই সাক্ষাৎ। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আমির ও রাজের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন
রাজ ঠাকরের পরিবারে নতুন অতিথির আগমনকে কেন্দ্র করে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সেই আনন্দে শামিল হতে এবং পুরোনো পরিচিতকে শুভেচ্ছা জানাতে আমিরের এই সফর ছিল মূলত ব্যক্তিগত সৌজন্য।

সাম্প্রতিক সময়ে আমির খানের সঙ্গে রাজ ঠাকরের সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা হলেও, এর পেছনে কোনো রাজনৈতিক কারণের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বরং শৈশবের পরিচয়, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারিবারিক আনন্দের উপলক্ষই এই সাক্ষাতের মূল কারণ বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার