Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

আপত্তিকর ভিডিও প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৪ এএম

আপত্তিকর ভিডিও প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন পরীমনি

বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শুরুতে বিষয়টি গায়ে না মাখলেও পরবর্তীতে সরব হন তিনি। এবার নিজের জীবনের নানা ঝড়-ঝঞ্ঝা নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন পরীমনি। এ সময় জীবনে বারবার জটিলতার মুখোমুখি হওয়ার ব্যাপারে তিনি বলেন, আমার ভাগ্য মনে হয় এটাই লেখা―সারাজীবন ঝামেলা হবে, এই ঝামেলা নিয়েই যাব। আর আমি এটা মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।

এদিকে কয়েকদিন আগেই এআই প্রযুক্তির মাধ্যমে পরীমনির নামে একটি আপত্তিকর ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। জানা যায়, একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়েছে। যা নিয়ে বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা। এমনকি এ অভিনেত্রীও প্রতিবাদ জানান।

এ ব্যাপারে ফেসবুক লাইভে এসে সাহসীভাবে নিজের অবস্থান জানান পরীমনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয় সঠিক পথে আছি আমি।

এছাড়া এআই প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছেন অভিনেত্রী। তার ভাষ্যমতে, এ ধরনের ঘটনা ব্যক্তিগতভাবে নেয়ার মতো নয়। বরং এমন অপরাধের বিরুদ্ধে সবারই সোচ্চার হওয়া প্রয়োজন।

চিত্রনায়িকা বলেন, বিষয়টি খুবই সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই নেয়ার কথা নয়। প্রথম তিন-চারদিন আমি পাত্তা দেইনি। কিন্তু যখন দেখলাম এটা আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না, তখন কথা বললাম। এমন ঘটনা সাধারণ কোনো মেয়ের সঙ্গে হলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে। অনেকে সুইসাইডও করে। সেসব নিয়ে নিউজও হয়েছে। এ কারণে এসব ব্যাপারে সোচ্চার হওয়া প্রয়োজন বলেও মনে করেন পরীমনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার