বিজ্ঞাপন
৬০-৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন, বিবাহিতরাও প্রস্তাব দিয়েছেন তাকে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
বিজ্ঞাপন
এ পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন। এসব প্রস্তাবের মধ্যে কয়েকজন বিবাহিত পুরুষেরও প্রস্তাব ছিল বলে জানিয়েছেন পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রস্তাব ও জীবনসঙ্গী সম্পর্কে ব্যক্তিগত পছন্দের কথা জানিয়েছেন এ অভিনেত্রী।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, এজরা আয়েশা জানিয়েছেন―তার দাদি চেয়েছিলেন তিনি যেন তার চাচার ছেলেকে বিয়ে করেন। কিন্তু তিনি বিয়ের আগে নিজের ক্যারিয়ার গড়তে চান বলে জানিয়েছেন।
এ অভিনেত্রী বলেন, এক বিবাহিত রাজনীতিবিদ বিয়ের প্রস্তাব দিয়ে যোগাযোগ করেছিলেন। যদি তার প্রস্তাবে রাজি হতাম আমি, তাহলে আমাকে গাড়ি, ক্রেডিট কার্ড, ভ্রমণের সুযোগ এবং অন্যান্য সুযোগ-সুবিধার মতো বিলাসবহুল নানা কিছু পেতাম।
এজরা আয়েশা জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এক বিবাহিত পুরুষ বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দাবি করেছিলেন, তার স্ত্রী দ্বিতীয় বিয়ে মেনে নিতে রাজি হয়েছেন।
তবে এসব বিবাহিত পুরুষদের বিয়ের প্রস্তাব পেলেও তাতে সম্মতি নেই অভিনেত্রীর। তার স্পষ্ট জবাব―কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে চান না। কারণ, অন্য কোনো নারীর সংসারও ভাঙতে চান না তিনি।
পাকিস্তানি এ তারকা বলেন, আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি নারীদের সম্মান করবেন এবং শুধুই আমার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।