Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

মডেলকে জোর করে গাড়িতে তুললেন আয়োজক, তারপর...

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

মডেলকে জোর করে গাড়িতে তুললেন আয়োজক, তারপর...

বিজ্ঞাপন

ভারতের পুণেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-এর প্রতিযোগী ও মডেল আকাঙ্ক্ষা চৌধুরী।

পারিশ্রমিক না পাওয়া, অনুষ্ঠান ব্যবস্থাপনায় অব্যবস্থা এবং প্রচারের জন্য অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহারের অভিযোগ করেছেন তিনি।

শুধু তা-ই নয়, জোর করে গাড়িতে তুলে তাকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়েছিল বলেও দাবি করেছেন এই মডেল। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

পুণের পেডকর গ্রাউন্ডসে আয়োজিত নবরাত্রির অনুষ্ঠানকে কেন্দ্র করেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আকাঙ্ক্ষার ভাষ্য, আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে তার যোগাযোগ ছিল।

তাদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে জানিয়েছেন তিনি। তবে পুরো আয়োজনজুড়েই ব্যবস্থাপনার ঘাটতি ছিল বলে অভিযোগ করেছেন এই মডেল।

আকাঙ্ক্ষার দাবি, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাকে নিতে আসেননি আয়োজকেরা। অথচ ওই সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল।

বারবার অনুরোধ জানানোর পরও তাকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তার। পরিস্থিতি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

ঘটনার বিস্তারিত তুলে ধরে আকাঙ্ক্ষা জানান, একপর্যায়ে তাকে জোর করে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে দর্শকদের সামনেই গাড়ি থামিয়ে দেওয়া হয়।

নিজের টিমের কেউ সঙ্গে না থাকায় এবং নিরাপত্তাহীনতায় ভোগায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে রাজি হননি। কিন্তু তার অভিযোগ, বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিয়ে আয়োজকেরা হাসাহাসি করতে থাকেন।

ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা বলেন,

‘জোর করে গাড়িতে বসিয়ে আমাকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়। দর্শকের সামনেই গাড়ি থামিয়ে দেয় ওরা। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে টিম নেই, তাই আমি ভিতরে ঢুকতে পারব না। নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেগুলো হাসছিল, আমার কথা শুনছিল না। কী বোকা একটা ম্যানেজমেন্ট! এরা একেবারে চোর। সকলের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে অথচ...।’

এ ঘটনাকে অপহরণের মতো পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন আকাঙ্ক্ষা। তার অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারার পর গাড়িটি থামানো হয়। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন,

‘আমাকে এক রকম অপহরণই করে ফেলেছিল। আমি ওদের চড় মারার পর ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব। কাউকে ছাড়ব না।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার