Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

দুর্গাপূজায় নেচে সমালোচনার মুখে মুসলিম অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

দুর্গাপূজায় নেচে সমালোচনার মুখে মুসলিম অভিনেত্রী

বিজ্ঞাপন

দুর্গাপূজার আনন্দে মেতে উঠে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান।

ষষ্ঠীর দিন স্বামী যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘুরেছেন তিনি। কোথাও ঢাক বাজিয়েছেন, আবার কোথাও ঢাকের তালে নাচতে দেখা গেছে অভিনেত্রীকে।

তাদের সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নুসরাতের ধর্মীয় পরিচয় নিয়ে শুরু হয় নানা মন্তব্য।

শনিবার ষষ্ঠী উপলক্ষে পূজার সাজে বের হন নুসরাত ও যশ। অভিনেত্রীর পরনে ছিল হালকা গোলাপি শাড়ি, মানানসই ব্লাউজ ও হালকা গয়না।

অন্যদিকে, যশ পরেছিলেন সাদা পাঞ্জাবি। মন্দির পরিদর্শনের সময় এক জায়গায় ঢাক বাজান এই তারকা দম্পতি। অন্য একটি পূজামণ্ডপে ঢাকের তালে নাচতে দেখা যায় নুসরাতকে।

পূজার আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই তাকে ঘিরে শুরু হয় বিতর্ক।

নুসরাতের ধর্মীয় পরিচয় উল্লেখ করে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, ‘নুসরত না মুসলিম? তাহলে এইসব করে ও, যাক ভালো, অনেক উন্নতি হয়েছে।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ইহকালে সুখ নিতে গিয়ে পরকালের সুখ হারাবে, তখন বুঝবে ইসলাম জিনিসটা কী।’ কেউ কেউ অভিনেত্রীর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। আবার একজন তাকে ‘মুসলিম জাতির কলঙ্ক’ বলেও মন্তব্য করেছেন।

তবে ধর্মীয় পরিচয় ও দুর্গাপূজায় অংশগ্রহণ নিয়ে নুসরাতকে এবারই প্রথম সমালোচনার মুখে পড়তে হলো, এমন নয়। এর আগেও দশমীতে সিঁথিতে সিঁদুর পরায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করা হয়েছিল।

যদিও এসব সমালোচনা নিয়ে বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

বছর দুয়েক আগে পূজায় অংশ নেওয়া নিয়ে সমালোচনার বিষয়ে গণমাধ্যমে নুসরাত বলেছিলেন,

‘প্রত্যেক বছর অষ্টমীর দুপুরে আমি ভোগ খেতে খুব ভালোবাসি। এক শ বার হয়তো তার জন্য আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছে! কিন্তু তারপরও অষ্টমীর দিন অঞ্জলি দিই, আগামী দিনেও অঞ্জলি দেব। কারণ, বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না। ভাষার ওপরও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।’

নিজের বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়ে আগেও স্পষ্ট বক্তব্য দিয়েছেন নুসরাত। এবারও দুর্গাপূজায় তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার