বিজ্ঞাপন
জেনে নিন সোহা আলির বিশেষ স্ন্যাকস রেসিপি, মিলবে পুষ্টি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
বিজ্ঞাপন
চিপসের স্বাদও পাবেন, আবার পুষ্টিকর উপাদানও পৌঁছাবে শরীরে। এবার সেই বিশেষ স্ন্যাকস তৈরির পন্থা শিখিয়ে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি সামাজিক মাধ্যম পোস্টে এক সাক্ষাৎকারে পুষ্টিকর খাবারের কথা জানালেন অভিনেত্রী।
খিদে পেলেই কি চিপসের প্যাকেট খুলে বসেন? অভিনেত্রী দেখালেন, চিপস খাওয়ার ইচ্ছা মেটাতে পারেন একটু অন্যভাবে। বিশেষ স্ন্যাকস বানানোর পন্থা শিখিয়ে পানিশূন্যতার সমস্যা এড়ানোর বন্দোবস্ত করে দিলেন সোহা আলি খান।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে স্ন্যাকস তৈরি করেন সোহা আলি খান—
উপাদান
১টি বড় শসা। এক কাপ পানি ঝরানো ঘন টকদই। অর্ধেক লেবুর রস। একমুঠো চিপস। এক চিমটে অরিগ্যানো। এক চিমটে রসুনগুঁড়ো। স্বাদমতো লবণ।
প্রণালি
প্রথমে শসা ভালো করে ধুয়ে দুই ভাগ করে কেটে নিন। এরপর চামচ দিয়ে ভেতরের বীজের অংশ তুলে ফেলুন, যাতে শসার মধ্যে পুরো ভরার মতো জায়গা তৈরি হয়। এবার একটি পাত্রে ঘন টকদই নিন। তাতে পাতিলেবুর রস, সামান্য রসুনের গুঁড়ো, অরিগ্যানো, লবণ মিশিয়ে দিন পরিমাণমতো। সব উপকরণ ভালো করে মিশে গেলে শসার মাঝখানের ফাঁকা অংশে দইয়ের মিশ্রণ ভরে দিন।
এ মুখরোচক স্ন্যাকস তৈরি করে দেখালেন অভিনেত্রী সোহা আলি খান। তার এ ভিডিওতে দেখা যায়— মিনিট পাঁচেকের মধ্যে খাবারটি বানানো হয়ে যায়। সোহা নিজের বানানো খাবার চেখে জানালেন, তা নাকি বড়ই উপাদেয়। নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে, ঠান্ডা সমৃদ্ধ একটি খাবার। রান্নার ঝামেলা নেই, উপকরণও হাতের কাছে। ব্যস্ত দিনে বা বিকেলের খিদে মেটাতে এ পদটি সহজেই তৈরি করে নেওয়া যায়।