বিজ্ঞাপন
কেড়ে নিয়েছে সন্তান, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সোনম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম
বিজ্ঞাপন
সন্তান কাছে থেকেও যেন দূরে। গত এক বছর ধরে নিজের সাত বছরের ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না ভোজপুরী অভিনেত্রী সোনম মালিক।
সন্তানকে দেখতে না পাওয়ার কষ্ট প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তাকে। সেই যন্ত্রণার কথাই জানাতে রিয়েলিটি শোয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘রাইজ় অ্যান্ড ফল’ নামের রিয়েলিটি শোয়ের প্রতিযোগী সোনম। অনুষ্ঠানের একটি পর্বে হঠাৎই কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিনেত্রীর এমন অবস্থা দেখে কারণ জানতে চান সহপ্রতিযোগী কাজল রাঘওয়ানি।
একপর্যায়ে নিজের কষ্টের কথা তার কাছে তুলে ধরেন সোনম। এ সময় লকেটে রাখা ছেলের ছবিও দেখান তিনি।
ছেলের ছবি দেখিয়ে সোনম বলেন, “এটা আমার ছেলে। আমি ওর জন্যই এখানে এসেছি। ওর সঙ্গে আমাকে দেখা করতে দেয় না। এক বছর ধরে ওকে দেখিনি।” তবে বিষয়টি অন্য কাউকে না জানানোর অনুরোধও করেন তিনি।
ছেলের বয়স ও অবস্থান সম্পর্কে কাজল জানতে চাইলে সোনম জানান, তার ছেলের বয়স সাত বছর। সে হরিয়ানায় থাকে।
দীর্ঘদিন ছেলেকে দেখতে না পাওয়ার কষ্টের কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন অভিনেত্রী। ছেলের সঙ্গে দেখা করার আকুতিও প্রকাশ করেন তিনি।
মিউজিক ভিডিওর মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন সোনম মালিক। ‘আরা কে ওথলালি’ গানে ভোজপুরী অভিনেতা পবন সিংহের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। পরে মিউজিক ভিডিওর গণ্ডি পেরিয়ে অভিনয়েও নিয়মিত হন তিনি।