Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি

বিজ্ঞাপন

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা অজয় দেবগন ও তার মায়ের মালিকানাধীন একটি বাংলোর অবৈধ অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহৎ মুম্বাই পৌরসংস্থা (বিএমসি)। কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই সেখানে নির্মাণ কাজ চালানোর অভিযোগে গত ১২ অক্টোবর এই উচ্ছেদ অভিযান চালায় নগর কর্তৃপক্ষ।

এর আগে গত সেপ্টেম্বরে বিএমসি কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় অনুমোদনের কাগজ দেখাতে নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছিল। মালিকপক্ষ জবাব দিলেও বৈধ নথিপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় গত ৬ অক্টোবর বিএমসি সেই জবাব খারিজ করে দেয় এবং শেষ পর্যন্ত অবৈধ অংশটুকু ভেঙে ফেলে। 

জানা গেছে, প্রায় ৭,৮০২ বর্গফুটের এই বিলাসবহুল বাংলোটি সম্প্রতি একটি সেলুন সংস্থাকে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছিল। হাউজিং সোসাইটি সেলুন খোলার অনুমতি দিলেও বাড়িটির ভেতরের কাঠামোগত কোনো পরিবর্তন করার বা বাণিজ্যিক রূপ দেওয়ার অনুমতি দেয়নি।

আরও পড়ুন
এদিকে পেশাগত জীবনে ব্যস্ত সময় পার করছেন অজয় দেবগন। চলতি বছর তার বহুল প্রতীক্ষিত 'দৃশ্যম ৩' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং সামনে তার আরও কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার