Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

অপু বিশ্বাসের সাথে কে এই রহস্যময় পুরুষ?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

অপু বিশ্বাসের সাথে কে এই রহস্যময় পুরুষ?

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

একই সঙ্গে ওই ব্যক্তিকে নিজের প্রিয় বন্ধু ও ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেছেন তিনি। অপুর এই পোস্টের পর ছবিতে থাকা যুবকের পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’ এরপর জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন অভিনেত্রী।

অপুর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, ছবিতে থাকা ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। তবে নিজের পোস্টে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অপু বিশ্বাস।

জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী তুলে ধরেছেন, ব্যবসা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ব্যক্তি।

তার কাছ থেকে ব্যবসাকে নতুনভাবে চিনতে শেখার পাশাপাশি নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস ও নিজস্ব উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণা পেয়েছেন বলেও জানিয়েছেন অপু।

অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। নিজের ব্যবসায়িক পথচলায় পরামর্শ ও সহযোগিতা পাওয়ার বিষয়টি উল্লেখ করে ফেরদৌস হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও দীর্ঘ হোক, এমন প্রত্যাশাও জানিয়েছেন অভিনেত্রী।

পোস্টের শেষাংশে অপু বিশ্বাস লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’

অপুর এই পোস্ট প্রকাশ্যে আসার পর ছবিতে থাকা যুবকের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে।

তবে অভিনেত্রীর বক্তব্যে তাদের সম্পর্কের বিষয়টি বন্ধুত্ব ও ব্যবসায়িক পরামর্শের মধ্যেই উঠে এসেছে। এর বাইরে তাদের সম্পর্ক নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি অপু বিশ্বাস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার