বিজ্ঞাপন
অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, কী লিখেছেন নায়িকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম
বিজ্ঞাপন
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মধ্যেই নিজের সিনেমা ক্যারিয়ার, ব্যবসা এবং ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলতে দেখা যায় তাকে। সেসব নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা ও চর্চাও হয়। এবার তার একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে এক যুবকের সঙ্গে ছবি পোাস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অপু বিশ্বাস। পোস্টে ছবির সঙ্গে দেয়া বার্তায় যুবককে প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর বলে উল্লেখ করেছেন। সেই ব্যক্তির কাছ থেকে ব্যবসা শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজে কিছু করার উৎসাহ পাওয়ার কথাও জানিয়েছেন এ অভিনেত্রী।
এ ঢালিউড ক্যুইন ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর….। আপনার কাছ থেকেই বিজনেসকে নতুন করে চিনতে শিখেছি, শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সাহস এবং পেয়েছি নিজের কিছু করার অনুপ্রেরণা। জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান।’
তিনি আরও লিখেছেন, ‘আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে সাফল্য আপনার সঙ্গী হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক, আর আপনি এভাবেই হাসিমুখে এগিয়ে যান।’
নায়িকা সবশেষ লিখেছেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সবসময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’
তবে পোস্টে ওই ব্যক্তির নাম বা পরিচয় সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেননি অভিনেত্রী অপু বিশ্বাস।
এদিকে অপু বিশ্বাসের এমন শুভেচ্ছাবার্তা সাধারণত সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না। এ কারণে বুধবার হঠাৎ করা তার এমন পোস্টটি রীতিমত নজর কেড়েছে সবার। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা রিঅ্যাকশন দেয়ার পাশাপাশি কেউ কেউ তা শেয়ারও করেছেন।