Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

সাবিলার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে শোবিজে তোলপাড়, কোথায় আছেন নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম

সাবিলার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে শোবিজে তোলপাড়, কোথায় আছেন নায়িকা

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় গণ্ডি পেরিয়ে সম্প্রতি সিনেপর্দায় নাম লেখানো অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে বিনোদন অঙ্গনে জোর চর্চা চলছে। ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তার দীর্ঘ সাত বছরের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের আশঙ্কার কথা দেশের একাধিক শীর্ষ গণমাধ্যমে উঠে এসেছে। তবে এই গুঞ্জন কিংবা কলহের বিষয়ে সাবিলা নূর বা তার স্বামী নেহাল—কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

বিনোদন অঙ্গনে চলা এই আলোচনার নেপথ্যে নানা খবর ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কয়েক মাস ধরে স্বামী নেহালের থেকে আলাদা থাকছেন সাবিলা। কিছু সূত্রের দাবি, চলতি বছর সাবিলা অভিনীত ‘রকস্টার’ সিনেমা মুক্তির পর এর শুটিং সেট থেকেই ছবির চিত্রগ্রাহক (ডিওপি) আব্দুল মামুনের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে, যা পরবর্তী সময় ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। এই জটিলতার কারণেই তাদের পারিবারিক জীবনে টানাপোড়েন তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নাম জড়িয়েও নানান গল্প ছড়ানো হয়েছে। শাকিবের বিপরীতে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ চলচ্চিত্রে সাবিলা কাজ করার সুবাদেই এই আলোচনার সৃষ্টি। তবে শাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলো এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে জানিয়েছে, এটি নিতান্তই পেশাগত সম্পর্ক। প্রকৃতপক্ষে ডিওপি আব্দুল মামুনের সঙ্গে সাবিলার সম্পর্কের খবকেই কেন্দ্র করে মূল জল্পনা ঘোরাফেরা করছে।

নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও সাবিলা নূর কিংবা নেহাল সুনন্দ তাহেরের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিনেত্রীর সাড়া মেলেনি। বিনোদন বিশ্লেষকদের মতে, তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে প্রায়শই বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তাই সংশ্লিষ্টদের সরাসরি বক্তব্য কিংবা আইনি কোনো পদক্ষেপের স্পষ্ট প্রমাণ ছাড়া একে নিশ্চিত বিচ্ছেদ বলা যাচ্ছে না।

২০১৪ সালে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সাবিলা নূর। দীর্ঘদিন নাটকে জনপ্রিয়তা ধরে রাখার পর তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ভালোবাসার সম্পর্ক থেকে ২০১৯ সালের ৭ ডিসেম্বর ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। তাদের সাত বছরের দাম্পত্য পথচলায় হঠাৎ এমন পরিস্থিতির সৃষ্টি কেন হলো, তা নিয়ে জানার জন্য ভক্তরা এখন অভিনেত্রীর বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার