Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা

বিজ্ঞাপন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা করে জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর শহরের নলডাঙ্গা রোডে অভিনেতার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।

অভিনেতা সমু চৌধুরী বলেন, আমার বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই দুই ব্যক্তি চড়াও হয়ে লাঠি দিয়ে আমাকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে মাথায় কাটা জখম নিয়ে সমু চৌধুরী হাসপাতালে আসেন। তার ক্ষতে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হচ্ছে। জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। পুলিশ অভিযানে রয়েছে, শিগগিরই তাদের গ্রেপ্তার করতে পারবো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার