Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

১৩ দিন ধরে হাসপাতালে, এখন কেমন আছেন খালেদা আক্তার কল্পনা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

১৩ দিন ধরে হাসপাতালে, এখন কেমন আছেন খালেদা আক্তার কল্পনা?

বিজ্ঞাপন

বাংলা সিনেমার বর্ষীয়াণ অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। বিশেষ করে মায়ের চরিত্রে তার অসামান্য সাফল্য। গুণী এ অভিনেত্রী এখন হাসপাতালে। ১৩ দিন ধরে লড়ছেন অসুখের সঙ্গে।

জানা গেছে, রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। তিনি ভাইরাসজনিত অসুখে ভুগছেন। তবে এখন তার অবস্থার উন্নতি হয়েছে। বিষয়টি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইমরান হাসো। সোমবার (১২ অক্টোবর) তার সঙ্গে অভিনেত্রীকে দেখতে গিয়েছিলেন সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদারও।

ইমরান জানান, প্রথম দিকে খালেদা আক্তার কল্পনার অবস্থা গুরুতর ছিল। ৪-৫ দিন তিনি কথাও বলতে পারেননি। তবে এখন অনেকটা সুস্থ তিনি। এ সপ্তাহের মধ্যেই ফিরতে পারবেন বাসায়। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পর্দার ‘মা’।

ইমরান বলেন, ‘আমাদের দেখে আন্টি অনেক খুশি হয়েছেন। শিল্পীরা শুধু সহকর্মী নন, তারা একে অপরের পরিবারেরও অংশ। সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে থাকাই আমাদের দায়িত্ব ও ভালোবাসার বন্ধন। অভিনয়শিল্পী সংঘ সবসময় শিল্পীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’  

উল্লেখ্য, গত শতকের আশির দশকের মাঝামাঝিতে সিনেমায় অভিষেক হয় খালেদা আক্তার কল্পনার। পরবর্তীতে পার্শ্ব চরিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নেন। বিশেষ করে মায়ের চরিত্রে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটে আছে। বহু সিনেমায় তিনি মায়ের চরিত্র করেছেন।

তবে এখন আর অভিনয়ে নিয়মিত নন খালেদা আক্তার কল্পনা। সুস্থ থাকলে মাঝে মাঝে নাটকে অভিনয় করেন। আর বড় পর্দায় সর্বশেষ তাকে ‘তছনছ’ সিনেমায় দেখা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার