Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন

বিজ্ঞাপন

বেশ কিছুদিন ধরেই শোবিজপাড়ায় ফিসফাস—ভেঙে যাচ্ছে ছোট ও বড় পর্দার অভিনেত্রী সাবিলা নূরের সাজানো সংসার। আর এই ভাঙনের নেপথ্যে নাকি অনুঘটক হিসেবে কাজ করছে তার অভিনীত সিনেমা ‘রকস্টারের’ সেটের এক নতুন রসায়ন!

চলতি বছরে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় নতুনভাবে নজর কাড়েন সাবিলা নূর। সিনেমার রাজকীয় ক্যানভাস এবং জমকালো দৃশ্য ধারণের পেছনে বড় ভূমিকা ছিল এর ডিওপি আবদুল মামুনের (ডিরেক্টর অব ফটোগ্রাফি)।

শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি, সিনেমার শুটিং সেট থেকেই নাকি সাবিলার সঙ্গে ডিওপি আব্দুল মামুনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সাথে সাথে গভীর প্রেমে রূপ নিয়েছে বলে খবর।

সূত্র বলছে, এই নতুন সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরে বেশ সুখেই সংসার করছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন ধরেই স্বামী নেহালের সঙ্গে বর্তমানে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে আগাচ্ছে বলে জানা গেছে।

আরেক পক্ষের দাবি, চিত্রতারকা শাকিব খানের সঙ্গেও নাকি পর্দার বাইরে নতুন রসায়ন তৈরি হয়েছে সাবিলার! পর্দার মতো বাস্তব জীবনেও নাকি তারা আরও কাছাকাছি এসেছেন! এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় শাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি। তবে নায়কের ঘনিষ্ঠজনরা বলছেন, শাকিব খানের সঙ্গে সাবিলার পেশার সম্পর্কের বাইরে কিছু নেই৷ অনেকেই ফেসবুকে মনগড়া গল্প সাজাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই। মূলত জিওপি মামুনের সঙ্গে প্রেমের কারণে ভাঙছে সাবিলার ৭ বছরের ভালোবাসার সংসার।

বিচ্ছেদের গুঞ্জন বা নতুন প্রেমের সম্পর্কের বিষয়ে সাবিলা নূর বা তার পরিবারের কোনো সদস্য সরাসরি মুখ খোলেননি। এ নিয়ে রূপালী বাংলাদেশের পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। গুঞ্জনের মেঘ কেটে কবে সত্যিটা সামনে আসবে, নাকি এটি নিছক এক রটনা হিসেবেই মিলিয়ে যাবে—তা এখন সময়ই বলে দেবে।

উল্লেখ্য, ২০১৯ সালে ভালোবেসে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। ২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে থিতু হন নাটকে। এরপর নাম লেখান চলচ্চিত্রে। দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার