Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

আন্দোলনে গিয়ে আটক হলেন ইমরান খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

আন্দোলনে গিয়ে আটক হলেন ইমরান খান

বিজ্ঞাপন

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার সঙ্গে আরও প্রায় ৪০০ বিক্ষোভকারীকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

ককরোচ জনতা পার্টি (সিজেপি), কয়েকটি ছাত্রসংগঠন ও বামপন্থী সংগঠন যৌথভাবে এ কর্মসূচিতে অংশ নেয়। বিক্ষোভকারীরা অবিলম্বে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানান।

এদিকে, একই সময়ে দিল্লিতেও বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার ও আটকের ঘটনা ঘটেছে। বিশেষ করে যন্তর মন্তর এলাকায় শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভের কারণে বিভিন্ন স্থানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার