Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যে বার্তা দিলেন কেয়া পায়েল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যে বার্তা দিলেন কেয়া পায়েল

বিজ্ঞাপন

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল এবার ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গেছেন। পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নিজের এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

একই সঙ্গে ওমরাহ পালনের অনুভূতি প্রকাশের পাশাপাশি নেতিবাচক মন্তব্য না করার আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করা ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেয়া পায়েলকে। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ এই বক্তব্যের মধ্য দিয়ে ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।

তবে পোস্টটি ঘিরে মন্তব্য করার ক্ষেত্রে অনুসারীদের প্রতি একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী। নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কেয়া পায়েল লিখেছেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’

মন্তব্যের শেষাংশে তিনি আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বার্তায় অন্যের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার