বিজ্ঞাপন
বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৩২ এএম
বিজ্ঞাপন
বিমানের সিটে পাশাপাশি বসে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির একটি ছবি ছড়িয়ে পড়ার পরই ভক্তদের মনে প্রশ্ন জাগে—হঠাৎ একসঙ্গে কোথায় রওনা হলেন তারা?
ভক্তদের সেই কৌতূহলের অবসান ঘটেছে মিথিলার একটি ফেসবুক পোস্টের মাধ্যমেই। জানা গেছে, কোনো নতুন সিনেমার শুটিংয়ের জন্য নয়; বরং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকা ছেড়েছেন এই দুই তারকা। ইতোমধ্যে তারা নিরাপদে নিউইয়র্কেও পৌঁছে গেছেন।
ফেসবুক পোস্টে বিমান ভ্রমণের ছবির পাশাপাশি ইভেন্টের অফিশিয়াল পোস্টারও শেয়ার করেন এই মডেল ও অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিকের আয়োজনে জমকালো এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।