Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বিয়ের জন্য কেমন জীবনসঙ্গী চান মিমি?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম

বিয়ের জন্য কেমন জীবনসঙ্গী চান মিমি?

বিজ্ঞাপন

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা চাই? এমন প্রশ্নের জবাবে নিজের মনের কথা জানালেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার চাওয়া, জীবনসঙ্গী হবেন ভালো মানুষ, একই সঙ্গে হতে হবে তার সবচেয়ে ভালো বন্ধু।

 আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভালোবাসতে হবে তার সন্তানদেরও।

দুর্গাপূজা উপলক্ষে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। এবারের পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির প্রচারণার ফাকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিয়ে প্রসঙ্গেও মুখ খোলেন এই অভিনেত্রী।

জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, এমন প্রশ্নে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’

এদিকে নিজের বিয়ে নিয়ে খুব একটা তাড়াহুড়ো নেই মিমির। বরং অন্যের বিয়েতে অংশ নিতেই বেশি ভালো লাগে তার। মজার ছলে অভিনেত্রী বলেন, ‘অন্যদের বিয়ের দাওয়াতে যেতে তার বেশ ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন একটু বেশি থাকলে সবচেয়ে বেশি হয়। আর যখন বিয়ে হবে তখন বিয়ে নিয়ে ভাববো।’

অর্থাৎ, আপাতত নিজের বিয়ে নিয়ে ভাবনার চেয়ে অন্যের বিয়ের আনন্দ উপভোগ করতেই বেশি আগ্রহী এই অভিনেত্রী।

উল্লেখ্য, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তার প্রথম কাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবির। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার