বিজ্ঞাপন
মৃত্যুর আগে সর্বশেষ কবে জনসমক্ষে দেখা গেছিল নানা পাটেকরকে?
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম
বিজ্ঞাপন
বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা নানা পাটেকার মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ার একটি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।
জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে গোয়ায় ছিলেন এই অভিনেতা। গত ৪ অক্টোবর ডোনা পাওলায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায়। সেখানে তাকে সাদা কুর্তা ও সাদা গামছা পরা অবস্থায় অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে নিজ বাসভবনে গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হন নানা পাটেকর। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ম্যানিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।
নানা পাটেকারকে সর্বশেষ ‘ও রোমিও’ সিনেমায় দেখা গেছে। ছবিটিতে শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানির সঙ্গে অভিনয় করেছেন তিনি।
তথ্যসূত্র: এনডিটিভি