Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

রাধিকার অন্তরঙ্গ ভিডিও ফাঁস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম

রাধিকার অন্তরঙ্গ ভিডিও ফাঁস

বিজ্ঞাপন

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনয় শিল্পীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সেটে মোবাইল ফোন নিষিদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন ‘লাস্ট স্টোরিজ ৩’ অভিনেতা অনিরুদ্ধ সূর্য। অভিনেত্রী রাধিকা আপ্তের একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনুমতি ছাড়া ফাঁস হওয়ার ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি।

সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা, ইন্টিমেসি কো-অর্ডিনেটর এবং গোপনীয়তা চুক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সেটে কারও হাতে মোবাইল ফোন না থাকলে অনুমতি ছাড়া ভিডিও ধারণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

রাধিকা আপ্তের ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অনিরুদ্ধ বলেন, অন্তরঙ্গতা ব্যক্তিগত বিষয়। সেটি কারও অনুমতি ছাড়া ধারণ বা প্রকাশ করা একজন অভিনয়শিল্পীর জন্য অত্যন্ত অস্বস্তিকর ও লঙ্ঘনমূলক অভিজ্ঞতা হতে পারে।

আরও পড়ুন
অভিনেতা জানান, তিনি এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি। তাই এ ধরনের দৃশ্য ধারণের সময় ঠিক কী ধরনের প্রোটোকল অনুসরণ করা হয়, সে বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারছেন না। তবে চলচ্চিত্রের সেটে এ ধরনের দৃশ্যের ক্ষেত্রে সাধারণত মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ থাকে বলে তিনি জানেন।

অনিরুদ্ধ বলেন, চলচ্চিত্রের কলাকুশলীদের সাধারণত গোপনীয়তা রক্ষার জন্য চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে (এনডিএ) স্বাক্ষর করতে হয়। অনুমতি ছাড়া কোনো দৃশ্য ধারণ বা তা ছড়িয়ে দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি ও পেশাগত সমস্যায় পড়তে হতে পারে।

তিনি জানান, রাধিকার ভিডিও কীভাবে ধারণ বা ফাঁস হয়েছিল, তা তিনি জানেন না। তবে সেটের কেউ বা বাইরে থেকে কেউ মোবাইল ফোন ব্যবহার করে সেটি ধারণ করে থাকতে পারেন বলে তিনি ধারণা করছেন।

এ ধরনের ঘটনা ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন অনিরুদ্ধ। তিনি বলেন, অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় সেটে কোনো মোবাইল ফোন না থাকার বিষয়টি নিশ্চিত করা গেলে অননুমোদিত রেকর্ডিংয়ের সম্ভাবনা কমানো সম্ভব।

আরও পড়ুন
এর আগে রাধিকা আপ্তে জানিয়েছিলেন, তার অভিনীত একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এমনকি ঘটনার পর চার দিন তিনি বাড়ি থেকে বের হতে পারেননি।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি শুধু জনসমক্ষে বিব্রত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও ভয় তৈরি হয়েছিল। অপরিচিত কেউ বাড়ির দরজায় এসে হাজির হতে পারে- এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মধ্যে।

এদিকে অনিরুদ্ধ সূর্য সম্প্রতি বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালিত ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি অংশে অভিনয় করেছেন। সিরিজটিতে বিজয় ভার্মা, অভিষেক ব্যানার্জি ও কোঙ্কণা সেন শর্মার মতো অভিনেতারাও রয়েছেন। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অ্যান্থলজি সিরিজটির তৃতীয় কিস্তিতে সম্পর্ক, আকাঙ্ক্ষা, অন্তরঙ্গতা ও আধুনিক সম্পর্কের নানা জটিলতা তুলে ধরা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার