বিজ্ঞাপন
উচ্চমাধ্যমিকে ফেল করেও আজ ৪ হাজার কোটির মালিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম
বিজ্ঞাপন
বলিউডে সাফল্যের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাই যে একমাত্র পথ নয়, তার অন্যতম উদাহরণ আলিয়া ভাট। স্কুলের গণ্ডি শেষ করার আগেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্তই পরবর্তী সময়ে তাকে নিয়ে গেছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায়।
মাত্র ১৯ বছর বয়সে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আলিয়ার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি।
এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারে যোগ হয়েছে বেশ কয়েকটি সফল সিনেমাও।
অভিনয় জগতের সঙ্গে আলিয়ার পারিবারিক সম্পর্কও বেশ শক্তিশালী। তিনি পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে। তার বোন পূজা ভাটও অভিনয়ের সঙ্গে যুক্ত। অন্যদিকে, স্বামী রণবীর কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা।
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন আলিয়া। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক, বিয়ে এবং বিয়ের কয়েক মাসের মধ্যেই কন্যাসন্তানের মা হওয়া- সবকিছু নিয়েই খবরের শিরোনামে এসেছেন তিনি। তবে এসব আলোচনা তার পেশাগত সাফল্যে প্রভাব ফেলেনি।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও ব্যবসাতেও নিজের পরিধি বাড়িয়েছেন আলিয়া। বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি রয়েছে তার দামি বাড়ি ও একাধিক সম্পত্তি। ফলে তার আয়ের উৎস এখন শুধু সিনেমায় অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।
শিক্ষাজীবন অসম্পূর্ণ রেখেই ক্যারিয়ার শুরু করলেও নিজের প্রতিভা, পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আলিয়া ভাট আজ বলিউডের অন্যতম সফল তারকা। বিভিন্ন প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।