Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

‘আমাদের কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

‘আমাদের কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই’

বিজ্ঞাপন

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের মাধ্যমে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ্যে আনেন বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

সম্পর্কের সময়ে একাধিকবার তাদের প্রেম নিয়ে গুঞ্জন উঠলেও দুজনের কেউই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেননি। শেষ পর্যন্ত বিয়ের পর আর সেই সম্পর্ক গোপন থাকেনি।

বিয়ের পর কেমন কাটছে তাদের দাম্পত্য জীবন, একে অপরের সঙ্গে সম্পর্ক কীভাবে সুন্দর রাখছেন- এসব নিয়েই সম্প্রতি কথা বলেছেন বিজয় ও রাশমিকা। ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের নেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের নানা দিক তুলে ধরেন তারা।

সাক্ষাৎকারে বিজয় জানান, পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশের বিষয়টি তাদের সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ। রাশমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর (রাশমিকা) দিকে, কিভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারের সময় বিজয় ও রাশমিকাকে পরস্পরের পা দিয়ে ছুঁয়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় তাদের। তখন নিজেদের সম্পর্কের এই অভ্যাসের ব্যাখ্যা দিতে গিয়ে বিজয় বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

বর্তমানে অবশ্য ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই তারকা জুটি। দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমায় দেখা যাবে বিজয় ও রাশমিকাকে। ‘রানাবালি’ নামের সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই আপাতত সিনেমাটির প্রচারণাতেই সময় দিচ্ছেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার