বিজ্ঞাপন
নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজপথে নামলো বলিউড
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম
বিজ্ঞাপন
ভারতের ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলিউডের একাধিক তারকা।
বিক্ষোভে উপস্থিত হয়ে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন সংগীতশিল্পী বিশাল দাদলানি, বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা নাসিরুদ্দিন শাহসহ অন্যরা।
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত এই কর্মসূচির অনুমতি দেয়নি মুম্বাই পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আয়োজক অভিজিৎ দীপক ও আন্দোলনকারীরা ‘জেল ভরো’ কর্মসূচির ঘোষণা দেন।
শুক্রবার দুপুরে প্রথমে শিবাজি পার্কে পৌঁছান

শুক্রবার দুপুরে প্রথমে শিবাজি পার্কে পৌঁছান নাসিরুদ্দিন শাহ। পরে সেখানে যোগ দেন শাবানা আজমি, চিত্রপরিচালক বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ ও সংগীতশিল্পী বিশাল দাদলানি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন বিশাল দাদলানি। শুক্রবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে আয়োজক অভিজিৎ দীপকের পাশে দাঁড়ান তিনি। পরে আন্দোলনকারীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ‘গো জ্ঞানু গো’ স্লোগান দেন এই সংগীতশিল্পী।
বিক্ষোভের মঞ্চে দাঁড়িয়ে বিশাল দাদলানি বলেন, ‘এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন।’ গান্ধী জয়ন্তীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘জীবনে প্রথমবার প্রকৃত অর্থে গান্ধী জয়ন্তীর তাৎপর্য উপলব্ধি করতে পারলাম।’
এদিকে বিক্ষোভে অংশ নিয়ে নাগরিকের ভোটাধিকার নিয়ে কথা বলেন শাবানা আজমি। তিনি বলেন, ‘ভোটই একজন নাগরিকের কণ্ঠস্বর ও অধিকার।
একটি ভোট দেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। কিন্তু চক্রান্ত করে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় বা সেই ভোটেরই কোনো মূল্য না থাকে, তবে নাগরিক অধিকার আর কোথায় থাকে?’
ভোটার তালিকা সংশোধন ও কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি হয়েছে। মুম্বাইয়ের এই কর্মসূচিতেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
। পরে সেখানে যোগ দেন শাবানা আজমি, চিত্রপরিচালক বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ ও সংগীতশিল্পী বিশাল দাদলানি।