বিজ্ঞাপন
ত্রিপুরায় দেব-শুভশ্রীর রসায়ন দেখে চোখ কপালে, ঘুম উড়ল রাজ-রুক্মিণীর!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
বিজ্ঞাপন
আর কয়েক দিন পরে দুর্গাপূজা শুরু। এর মধ্যে একগুচ্ছ সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তবে দর্শকদের হাইপ সব থেকে বেশি যে সিনেমা নিয়ে তা হলো ‘দেশু ৭’। দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে বড়পর্দায় দেখার জন্য চলছে অধীরে অপেক্ষা। ইতোমধ্যে এ সিনেমাটি প্রচার জোর কদমে চলছে।
সম্প্রতি দেব ও শুভশ্রী হাজির হয়েছিলেন ত্রিপুরায়। আগরতলা এয়ারপোর্টে দুই তারকাকে স্বাগত জানাতে ছিল উপচেপড়া ভিড়। আগরতলার চিলড্রেনস পার্কে ‘দেশু ৭’ সিনেমাটির বিশেষ প্রমোশন ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
সেই অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে। তবে এদিনের আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর রসায়ন। এমনকি ‘দেশু ৭’ সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এও পারফর্ম করেন এ তারকা জুট্। পারফরম্যান্সের মধ্যে স্টেজেই শুভশ্রীর কপালে চুমু খেতে দেখা যায় দেবকে। আর সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল।
এক নেটিজেন লিখেছেন— ‘হায় ভগবান! এরা ছবির জন্য আর কী কী করবে।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘এরা জানে বাঙালি কী খায়। এরা সেটাই দিচ্ছে।’ আর দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন। উফফফ! তোমরা কেন যে বিয়ে করলে না?’
এর আগে দেব দাবি করে বলেছিলেন, ‘তাকে আর শুভশ্রীকে নিয়ে যে ধরনের মন্তব্য পড়ছে, তাতে আজকাল নাকি সাবেকের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন। দুজনে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও, তা হতে দিচ্ছেন না আশপাশের মানুষেরা।’ এমনকি অভিনেতা দুঃখ করে বলেছিলেন, যেভাবে তাদের নিয়ে জলঘোলা হচ্ছে, তাতে প্রমোশন করতেও ভয় পাচ্ছেন।
উল্লেখ্য, ‘দেশু ৭’ সিনেমার ম্যাজিককে ফিরিয়ে এনেছিল ২০২৫ সালে মুক্তি পাওয়া ধূমকেতু সিনেমা। সেই সময় টালিপাড়ার অন্দরেই একটু কোনঠাসা ছিলেন দেব। এমনকি ২০২৬ সালের পূজাতে তাকে ছবি আনতে দেওয়া হচ্ছে না— এমন অভিযোগও শোনা গেছে। আর সেই সময়ই দেব পৌঁছান শুভশ্রী গাঙ্গুলির কাছে। আর ডিসেম্বরেই ছবির ঘোষণা করে দেন। দেবের বিশ্বাস ছিল— তিনি আর শুভশ্রী বড়পর্দায় এলে ম্যাজিক হবেই। শুভশ্রী যখন ‘দেশু ৭’-এর জন্য হ্যাঁ বলে দেন, ঠিক তখনই সিনেমার গল্প ও নাম কিছুই ভাবা হয়নি। শুধু তাদের জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে দেশু ৭ হিসেবে উল্লেখ করা হয়। আর বর্তমানে এটাই সিনেমার নাম।