Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

একাধিক পুরুষের ওপর যৌন হেনস্থার অভিযোগ অভিনেতার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

একাধিক পুরুষের ওপর যৌন হেনস্থার অভিযোগ অভিনেতার

বিজ্ঞাপন

বিগ বস বাংলার ঘরে এবার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা সামনে আনলেন কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুকশিল্পী নিরঞ্জন।

সহপ্রতিযোগী জিতু কামালের সঙ্গে ধস্তাধস্তির ঘটনার পর তাকে ‘মিথ্যাবাদী’ বলা হলে শৈশবের যৌন হেনস্তার স্মৃতি মনে পড়ে যায় বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ঘটনার সূত্রপাত জিতু কামাল ও নিরঞ্জনের মধ্যে ধস্তাধস্তিকে ঘিরে। নিরঞ্জনের অভিযোগ, ওই সময় জিতু তার স্পর্শকাতর অঙ্গে হাত দিয়েছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে জিতু বলেন, ‘তুমি মিথ্যে বলছো, আমি তোমার প্রাইভেট পার্টে টাচ করিনি।’

জিতুর এই মন্তব্যে ভেঙে পড়েন নিরঞ্জন। পরে বিগ বসের বাড়ির লনে আনুশকা ও ঝিলমের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

নিরঞ্জনের মতে, ধস্তাধস্তির সময় অনিচ্ছাকৃতভাবে কারও শরীরে হাত লেগে যেতেই পারে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে তাকে মিথ্যাবাদী বলা বিষয়টিকে তার কাছে আরও কষ্টদায়ক করে তোলে।

এ সময় নিজের শৈশবের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নিরঞ্জন। তিনি জানান, ছোটবেলায় একাধিক পুরুষের কাছ থেকে যৌন হেনস্তার শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতার পর প্রতিবাদ করেও উল্টো তাকে মিথ্যাবাদী বলা হতো বলে জানান তিনি।

নিরঞ্জন বলেন, ‘ছোটবেলায় একাধিক পুরুষ আমাকে যৌন হেনস্থা করেছে। আমার ব্যক্তিত্বে একটু নারী-নারী ভাব ছিল, যা আজও হয়তো কিছুটা আছে। কিন্তু মুশকিলটা হতো, যখন আমি সেইসব যৌন হেনস্থাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতাম, উল্টো আমাকেই সবাই 'মিথ্যাবাদী' বলত! কারণ আমি মেয়েলি ছিলাম।

আর সেই একই 'মিথ্যাবাদী' শব্দটা যখন জিতুদার মুখ থেকে শুনলাম, নিজেকে আর ধরে রাখতে পারিনি। পুরনো সেই নারকীয় অভিজ্ঞতা আর মানসিক যন্ত্রণা এক লহমায় আমার মনে ভেসে উঠেছিল।’

এদিকে এবারের ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার কোনো রিয়েলিটি শোর উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি রুপির চুক্তিতে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার