Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

আবারও বিয়ে করছেন প্রভা? যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

আবারও বিয়ে করছেন প্রভা? যা জানা গেল

বিজ্ঞাপন

অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত নানা মুহূর্তের পাশাপাশি কাজের আপডেটও মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার বধূ সাজে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে তাকে সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের কনের সাজে দেখা গেছে।

লাল শাড়ির সঙ্গে মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা- পুরো আয়োজনেই ছিল বিয়ের আবহ।

ছবির পটভূমিতেও দেখা যায় বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি। বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে বিয়ের মণ্ডপ। সেখানে কলাগাছ, রঙিন কাগজের সাজসজ্জা এবং বিয়ের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা?

যদিও ছবির সঙ্গে সরাসরি কারণ জানাননি অভিনেত্রী। তবে ক্যাপশনে দেওয়া তার বক্তব্যে বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে।

প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, অভিনয়ের প্রয়োজনে বধূর সাজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে কোন নাটক, সিনেমা বা অন্য কোনো কনটেন্টের শুটিংয়ে এই লুকে দেখা দিয়েছেন, তা নিশ্চিত করেননি প্রভা।

এদিকে অভিনয়ে অনিয়মিত হলেও সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ের বড় একটি অংশ ইতোমধ্যে শেষ হয়েছে।

বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমা দুটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার