Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

৩২ ও মাশরাফির বাড়ি ভাঙচুরের কথা তুলে সালমানকে নিয়ে যা বললেন আলভী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

৩২ ও মাশরাফির বাড়ি ভাঙচুরের কথা তুলে সালমানকে নিয়ে যা বললেন আলভী

বিজ্ঞাপন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা জাহের আলভী। একাধিক ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই ইতিবাচক নয়।

নিজের দেওয়া স্ট্যাটাসে জাহের আলভী লেখেন, ‘ভাঙচুর অপ্রীতিকর। হোক সেটা ৩২, মাশরাফির বাড়ি, সালমানের স্টুডিও অথবা গতকাল রাতেই ভাঙচুর করা মিরপুর ১-এর স্বাস্থ্যকেন্দ্র।’

এই বক্তব্যে একই সঙ্গে ধানমন্ডির ৩২ নম্বর, মাশরাফি বিন মুর্তজার বাড়ি, সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুর-১-এর স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। ফলে তার পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

এর আগে গত শনিবার রাতে ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। সালমানের ভাষ্য, ঘটনায় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত ও লুট হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সালমানের স্টুডিওকে লক্ষ্য করে হামলাটি হয়নি। পাশের জমির মালিকের সঙ্গে নিউ গিনি প্রপার্টিজের বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এদিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারেও সম্প্রতি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা ক্ষতিগ্রস্ত করার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার