Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

স্ত্রীকে ডিভোর্স দিয়ে, ১১ বছরের পরকীয়া প্রেমিকাকে বিয়ে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

স্ত্রীকে ডিভোর্স দিয়ে, ১১ বছরের পরকীয়া প্রেমিকাকে বিয়ে

বিজ্ঞাপন

বলিউডের সংগীতজগতে দীর্ঘদিন ধরেই পরিচিত নাম হিমেশ রেশমিয়া। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিজীবনও নানা কারণে আলোচনায় এসেছে। বিশেষ করে স্ত্রীর বান্ধবী সোনিয়া কাপুরের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক চর্চা হয়।

টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৭ সালে কোমলকে বিয়ে করেন হিমেশ। তখনও বলিউডে সংগীতশিল্পী হিসেবে তার প্রতিষ্ঠা হয়নি। পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। এর মধ্যেই ২০০৬ সালে পরিচয় হয় কোমলের বান্ধবী সোনিয়া কাপুরের সঙ্গে।

অভিনেত্রী হিসেবে সোনিয়াও তখন পরিচিত মুখ। দূরদর্শনে প্রচারিত ‘শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে সুভদ্রার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। হিমেশের সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে সেই বন্ধুত্বই ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, স্বামীর সঙ্গে নিজের বান্ধবীর সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন জানতে পারেননি কোমল। ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত হিমেশ ও সোনিয়ার মধ্যে এই সম্পর্ক চলেছে বলে দাবি করা হয়। প্রায় ১১ বছর পর বিষয়টি জানতে পারেন কোমল।

ঘটনা জানার পর স্বামীর কাছে বিচ্ছেদ চান তিনি। হিমেশও সোনিয়ার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেননি। শেষ পর্যন্ত কোমলের সঙ্গে তার প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

এরপর ২০১৮ সালে সোনিয়া কাপুরকে বিয়ে করেন হিমেশ রেশমিয়া। দীর্ঘদিনের গোপন সম্পর্কের পর সোনিয়াকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই গায়ক। বর্তমানে সোনিয়াকে নিয়েই সংসার করছেন হিমেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার